প্রায় ১০০ পর্যটক মাসাইমারার জঙ্গলে আটকে পড়েছেন। বন্য়ায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭০ জনের। কেনিয়ার মাসাইমারা জঙ্গলে বেড়াতে গেছিলেন বহু পর্যটক। তারই মধ্যে শুরু হয়েছে ভয়াবহ বন্যা।
এর ফলে জঙ্গলে আটকে পড়েছেন অন্তত ১০০ পর্যটক। কীভাবে তাদের উদ্ধার করে শহরে ফিরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা শুরু করেছে দেশটির প্রশাসন। এদিকে কেনিয়ার বন্য়ায় এখনো পর্যন্ত অন্তত ১৭০ জনের মৃত্য়ু হয়েছে। গৃহহীন অন্তত এক লাখ ৯৫ হাজার মানুষ।
বিভিন্ন ত্রাণশিবিরে তাদের রাখা হয়েছে। গতকাল বুধবার সকালে মাসাইমারার একটি নদীর পার ভেঙে যায়। তারপরেই জলস্রোত ঢুকে পড়ে জঙ্গলের ভিতর। স্টিফেন নাকোলা নামে মাসাইমারা জঙ্গলের এক কর্মকর্তা এএফপি-কে জানিয়েছেন, ‘আচমকা নদীর পার ভাঙায় জঙ্গলের ভিতর পর্যটকদের থাকার জায়গা ভেসে গেছে।







