শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৬:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

সিংড়ার চামারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অপসারণ ও রেগুলার কমিটি বাতিলের দাবি

সিংড়ার চামারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অপসারণ ও রেগুলার কমিটি বাতিলের দাবি

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

সিংড়ার চামারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অপসারণ ও রেগুলার কমিটি বাতিলের দাবি


 

নাটোরের সিংড়া উপজেলার চামারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি এবং নিয়মবহির্ভূতভাবে রেগুলার কমিটি গঠনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসারে, অধ্যক্ষ গোপনে আব্দুর রবকে সভাপতি করে কমিটি ঘোষণা করেছেন।

 

সিংড়ার চামারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অপসারণ ও রেগুলার কমিটি বাতিলের দাবি — ছবি ২



 

এ নিয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী মিলিত হয়ে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। সাবেক ইউনিয়ন চেয়ারম্যান রাশেদুরজ্জামান ও অ্যাডহক কমিটির সাবেক সভাপতি মাসুদ রানা অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী প্রস্তাবিত নাম পাঠানো সত্ত্বেও অধ্যক্ষ নিজস্ব সিদ্ধান্তে আব্দুর রবকে সভাপতি ঘোষণা করেছেন।
 

প্রতিবাদ সভায় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী এই ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। অভিযুক্ত অধ্যক্ষ আসাদুজ্জামান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, বর্তমান সভাপতি আব্দুর রব নিজেকে বৈধ সভাপতি হিসেবে দাবি করেন। প্রতিবাদ সমাবেশের শেষে অংশগ্রহণকারীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে একত্রে স্লোগান দেন।