শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৮:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

কুড়িগ্রামে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উপলক্ষে মানববন্ধন

কুড়িগ্রামে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উপলক্ষে মানববন্ধন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলা সদরের ত্রিমোহনীতে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস ২০২৫ উদযাপনের অংশ হিসেবে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেটনেট-বিডি-এর আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে “ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪৬ জন তরুণ-তরুনী ও নারী অংশগ্রহণ করেন এবং তাদের প্রত্যাশা ব্যক্ত করেন।
 

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিদর্শক আসিফ শাহারিয়ার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন:

  • সিডিডিএফ-এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান,

  • আশার আলো পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজিজার রহমান,

  • এসএইচই-এর প্রতিনিধি সফিকুল ইসলাম,

  • উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রমুখ।
     

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিম্নলিখিত দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন:

  1. পরিচ্ছন্ন বাতাস নিশ্চিত করতে বৃক্ষরোপণ করা।

  2. দূষণমুক্ত রান্নার কৌশল উদ্ভাবন।

  3. বাইসাইকেল ব্যবহারের প্রসার ঘটানো।

  4. সবার জন্য পরিষ্কার ও শ্বাস-প্রশ্বাসযোগ্য বাতাস নিশ্চিত করা।

  5. বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা।

  6. নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে নীতি বাস্তবায়ন করা।

  7. বায়ুমণ্ডলকে দূষণমুক্ত রাখতে সম্মিলিতভাবে কাজ করা।
     

মানববন্ধনের মাধ্যমে কুড়িগ্রামের মানুষ নীল আকাশ ও নির্মল বাতাস রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।