শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৫২:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সচিবালয়ে আগতদের হাতে কাপড়ের ব্যাগ দিচ্ছে মনিটরিং টিম

সচিবালয়ে আগতদের হাতে কাপড়ের ব্যাগ দিচ্ছে মনিটরিং টিম

একবার ব্যবহার্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি) নিষিদ্ধের বাস্তবায়ন নিশ্চিত করতে আজ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ সচিবালয়ে অভিযান পরিচালনা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সকাল নয়টার আগেই সচিবালয়ের ২ ও ৫ নম্বর গেটে শুরু হয় এ কার্যক্রম।
 

অভিযানে অংশ নেয় পরিবেশ মন্ত্রণালয়ের তিনটি মনিটরিং টিম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সচিবালয়ে প্রবেশের সময় কারও হাতে নিষিদ্ধ পলিথিন বা এসইউপি পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে জব্দ করা হয় এবং বিকল্প হিসেবে দেওয়া হয় পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ। পাশাপাশি আগতদের সতর্ক করা হয় ভবিষ্যতে এমন প্লাস্টিক সামগ্রী নিয়ে সচিবালয়ে প্রবেশ না করতে।
 

সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যাতে কেউ নিষিদ্ধ প্লাস্টিক সামগ্রী নিয়ে ভেতরে প্রবেশ করতে না পারে। মনিটরিং টিমের সদস্যরা আগতদের কাছে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর দিক তুলে ধরছেন এবং বিকল্প হিসেবে টেকসই, পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের আহ্বান জানাচ্ছেন।
 

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের এই উদ্যোগই কেবল শুরু। ধীরে ধীরে দেশের সব সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এতে প্লাস্টিক দূষণ হ্রাস পাবে, পরিবেশ সুরক্ষিত থাকবে এবং টেকসই জীবনধারার দিকে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।