মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৮:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইসরায়েলি বিমান হামলায় হামাসের একজন সিনিয়র কর্মকর্তা নিহত

ইসরায়েলি বিমান হামলায় হামাসের একজন সিনিয়র কর্মকর্তা নিহত

গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের একজন সিনিয়র কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছে। ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে সোমবার (৮ জুলাই) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় একজন কর্মকর্তা বিবিসিকে বলেন, নিহত ওই কর্মকর্তার নাম ইহাব আল-ঘুসেইন। ২০২০ সাল থেকে ৪৫ বছর বয়সী ঘুসেইন গাজার শ্রম উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

 

গত তিন মাস আগে তাকে গাজা সিটি ও গাজার উত্তরাঞ্চলে নতুন দায়িত্ব দেওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজা সিটির একটি স্কুল ভবনে হামলা চালানো হয়েছে। সেখানে সন্ত্রাসীরা লুকিয়ে ছিল এবং  কার্যকলাপ চালাতো। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হলি ফ্যামিলি স্কুলে হামলা চালানো হয়েছে। সেখানে বিপুল সংখ্যক লোক আশ্রয় নিয়েছিল। স্কুলের দুইটি গ্রাউন্ড ফ্লোর হামলার লক্ষ্যবস্তু ছিল।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত নয় মাসের যুদ্ধে হামাসের অনেক সিনিয়র কর্মকর্তা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের ডেপুটি সাংস্কৃতিক মন্ত্রী এবং ডেপুটি স্পিকার নিহত হয়। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি।