শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের এক বছর পর লাশ উত্তোলন

মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহতের এক বছর পর লাশ উত্তোলন

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-


 

কুমিল্লার মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের লাশ মৃত্যুর এক বছর ১২ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় লাশ উত্তোলন শুরু হয়ে বিকেল ৫টার দিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এসময় মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান উপস্থিত ছিলেন। নিহত যুবক শফিউল্লাহ (১৮) ডুমুরিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৮ সেপ্টেম্বর বিকেলে শফিউল্লাহ ও তার বন্ধু সোহাগ মোটরসাইকেলে করে হোমনা উপজেলায় খেলা দেখতে যাচ্ছিলেন। পথে মুরাদনগর-হোমনা সড়কের রঘুনাথপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই শফিউল্লাহ মারা যান এবং গুরুতর আহত সোহাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 

ঘটনার পর প্রথমে মৃত্যুকে স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে ধরা হলেও প্রায় এক মাস পর নিহত শফিউল্লাহ’র বাবা মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, এটি পূর্বপরিকল্পিত হত্যা। তিনি আদালতে মামলা দায়ের করে বড় আলীরচর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে সিএনজি চালক মাইন উদ্দিনকে আসামি করেন। তার অভিযোগ, শত্রুতার জেরে মাইন উদ্দিন ইচ্ছাকৃতভাবে বেপরোয়া গতিতে সিএনজি চালিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেন, এতে শফিউল্লাহ ও সোহাগ নিহত হন।
 

মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে শফিউল্লাহ’র লাশ উত্তোলন করা হলেও নিহত সোহাগ মিয়ার লাশ তোলা হয়নি। কারণ তার পরিবার এ বিষয়ে কোনো অভিযোগ না করে উত্তোলনের বিরোধিতা করে।
 

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব হাসান খান জানান, আদালতের নির্দেশে শফিউল্লাহ’র লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে। তবে সোহাগ মিয়ার পরিবার অভিযোগ না করায় তার লাশ উত্তোলন করা হয়নি।