শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৩:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

এসিআই চেয়ারম্যান ৫ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ

এসিআই চেয়ারম্যান ৫ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের ৫ লাখ শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছেন কোম্পানির চেয়ারম্যান এম. আনিস উদ দৌলা। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বর্তমান বাজার মূল্যে ব্লক মার্কেটে শেয়ারটি কিনতে চান।
 

বৃহস্পতিবার ডিএসই-এর ওয়েবসাইটে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএসইসির ‘উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অধিগ্রহণ’ বিধিমালা, ২০১৮ অনুযায়ী আনিস উদ দৌলা ৩০ কর্মদিবসের মধ্যে এই শেয়ার কেনার পরিকল্পনা করছেন।
 

গত বুধবার এসিআই লিমিটেড ২০২৪–২৫ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, কোম্পানিটি ৬৫ কোটি টাকা লোকসান করেছে। এর আগে ২০২৩–২৪ এবং ২০২২–২৩ হিসাব বছরে যথাক্রমে ১৩৯ কোটি এবং ৪৯ কোটি টাকা লোকসান হয়েছিল। ব্যাংক ঋণের সুদ হার বৃদ্ধির কারণে ব্যবসায়ের খরচ বেড়ে যাওয়াকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৭ টাকা ৪০ পয়সা।
 

তবু, এসিআই শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল ডিএসই-তে এসিআইয়ের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৭০.৭০ টাকা, যেখানে অভিহিত মূল্য ১০ টাকা। আজ শেয়ারটি ১৭০ থেকে ১৭৯ টাকার মধ্যে লেনদেন করছে।