সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাশার আল আসাদ পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন

বাশার আল আসাদ পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-

 

সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ। তার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি বর্তমানে মস্কোয় অবস্থান করছেন, এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
 

রাশিয়ার বার্তা সংস্থা তাস ও রিয়া নভস্তির তথ্য অনুযায়ী, বাশার আল আসাদ তার পরিবারসহ মস্কোয় পৌঁছেছেন, এবং রাশিয়া তাদের মানবিক কারণে রাজনৈতিক আশ্রয় দিয়েছে।
 

এর আগে, সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানেই রোববার বাশার সরকারের পতন ঘটে। এর মাধ্যমে সমাপ্তি ঘটে ২০ বছরের বেশি সময় ধরে তার শাসনযাত্রার। তার পূর্বসূরি বাবা হাফিজ আল আসাদ প্রায় ২৯ বছর প্রেসিডেন্ট ছিলেন, এবং তার মৃত্যুর পর বাশার ক্ষমতায় আসেন। শুরুতে কিছু সংস্কার প্রচেষ্টা থাকলেও পরে তিনি বাবার মতোই কর্তৃত্ববাদী হয়ে ওঠেন। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের প্রতি ব্যাপক নিপীড়নের অভিযোগ রয়েছে। ২০১১ সালে 'আরব বসন্ত' আন্দোলনের সময় বাশারবিরোধী বিক্ষোভ শুরু হয়, যা পরে একটি রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়।
 

এদিকে, ২৭ নভেম্বর থেকে সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পো, ইদলিব, হামাসহ গুরুত্বপূর্ণ অঞ্চলে পদচারণা শুরু করে। শেষ পর্যন্ত বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়লে, বাশারের বাহিনী রাজধানী থেকে পিছু হটতে বাধ্য হয়। এর মাধ্যমে ৬১ বছরের বাথ পার্টির শাসন ও ৫৩ বছরের আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে।