শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চারঘাটে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেফতার

চারঘাটে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেফতার

মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:-



রাজশাহীর চারঘাট উপজেলার পান্নাপাড়া বিএম কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইয়াসিন (৫০) একটি সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন। রবিবার, ২১শে সেপ্টেম্বর, চারঘাট থানার এস.আই. তপন তাকে পান্নাপাড়া থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন।

 

ঘটনাটি ঘটে গত ১৬ই সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১০টায়। ভুক্তভোগী শিশুটি প্রতিদিনের মতো পান্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় ইয়াসিন তাকে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে সে পালিয়ে যায়।
 

পরে শিশুটি তার বাবা-মাকে পুরো ঘটনা জানালে তারা তাৎক্ষণিকভাবে স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি অবহিত করেন। প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসারকে এই ঘটনা সম্পর্কে জানান। এরপর শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত ইয়াসিনকে গ্রেফতার করে।
 

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইয়াসিনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।