শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫০:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

টাংগাইলে দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

টাংগাইলে দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

সোহাগ আহম্মেদ, বিশেষ প্রতিনিধি, টাংগাইল:-

 

টাঙ্গাইলের অলাভজনক সামাজিক সংগঠন দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন মানবকল্যাণে সক্রিয়, সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে থাকে। তার ধারাবাহিকতায়, গতকাল ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে টাঙ্গাইলের দাইন্যা ইউনিয়নের বাঘিল এলাকায় দীর্ঘদিন ধরে চলাচলে অক্ষম সোহরাব উদ্দিনকে সংগঠনের পক্ষ থেকে হুইলচেয়ার বিতরণ করা হয়।
 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, সহকারী অধ্যাপক, কবি ও সাংবাদিক সোহাগ আহম্মেদ, সভাপতি আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ সুলতান সহ সংগঠনের নেতৃত্ব ও স্থানীয় সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

প্রথমে “দর্পণ” নামক একটি পেইজ থেকে সোহরাব উদ্দিনের দুঃখজনক পরিস্থিতি নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে দুর্বার স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন তার পাশে দাঁড়ায়। এ সময় সংগঠন তার পক্ষ থেকে সোহরাব উদ্দিনকে স্বাবলম্বী করার জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করে। উপস্থিত সবাইকেও আহবান জানানো হয়, যেন তারা নিজেদের আশেপাশের অসহায় মানুষদের কল্যাণে এগিয়ে আসেন।
 

প্রবাসে থাকা সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক সজীব সঞ্জিব জানান, মানুষের কল্যাণের জন্য এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।