শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৩:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

রাজধানীতে আবারও বাসে আগুনের ঘটনা

রাজধানীতে আবারও বাসে আগুনের ঘটনা

রাজধানীর সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
 

এর আগের দিন সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় আরও তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সৌভাগ্যবশত এসব ঘটনায় কেউ হতাহত হননি। সোমবার সকালে দুটি এবং সন্ধ্যায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে।
 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান জানান, সোমবার রাত পৌনে ১টার দিকে রায়েরবাগ এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে প্রথম আগুন লাগানো হয়। এরপর রাত ২টার কিছু পর যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের আরেকটি বাসে এবং ভোর ৪টার দিকে উত্তরার জনপথ মোড়ে তৃতীয় বাসটিতে আগুন দেওয়া হয়।
 

তিনি আরও বলেন, সবগুলো বাস পার্কিং অবস্থায় ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।