শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:২২:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-


 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই স্থানীয় নেতা গ্রেপ্তার হয়েছেন।
 

শুক্রবার (৭ নভেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
 

গ্রেপ্তারকৃতরা হলেন—পূর্বধৈইর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন (৪৫) এবং আন্দিকোট ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিক মিয়া (৪০)।
 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পৃথক অভিযানে পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের দৌলবাড়ি এলাকা থেকে বিল্লাল হোসেন ও আন্দিকোট ইউনিয়নের ডালপা এলাকা থেকে রফিক মিয়াকে গ্রেপ্তার করা হয়।
 

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।