মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মিয়ানমার থেকে বিকট শব্দে প্রকম্পিত হচ্ছে সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম

মিয়ানমার থেকে বিকট শব্দে প্রকম্পিত হচ্ছে সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম

মিয়ানমারের মংডু ও তার আশপাশের এলাকায় ব্যাপক ভারী অস্ত্রের বিকট শব্দে প্রকম্পিত হচ্ছে কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে। কেঁপে উঠছে হ্নীলা, টেকনাফ সদর, সাবরাং ইউনিয়নের বিভিন্ন সীমান্ত। এতে আতঙ্কে রয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা।

 

রোববার (৭ জুলাই) সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত থেমে থেমে টেকনাফ সীমান্তের বিভিন্ন অংশে মিয়ানমারের ওপার থেকে গোলার বিকট শব্দ শোনা যায়। দমদমিয়া সীমান্তে এক বাসিন্দা আমান উল্লাহ রাত দুইটার দিকে জানান, ওপারে প্রচুর গোলাগুলি হচ্ছে। বিকট শব্দে বাড়িঘর কেঁপে উঠছে। শব্দে ঘুম ভেঙে যাচ্ছে বলেও জানান তিনি।

 

এপারের রোহিঙ্গা নেতারা জানান, মংডু শহর দখল নিতে আরাকান আর্মি মরিয়া। তাদের সঙ্গে জান্তা সমর্থিত বাহিনীর তুমুল লড়াই চলছে। এ লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে রোহিঙ্গারা।