শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

সিইপিজেডস্থ আদমস টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন: ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা, নিখোঁজ ২/৩ শ্রমিক

সিইপিজেডস্থ আদমস টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন: ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা, নিখোঁজ ২/৩ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক:-



চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) আদমস টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

 
বৃহস্পতিবার দুপুর থেকে শর্ট সার্কিটের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ৯টি ইউনিট কাজ করে দীর্ঘ ৬/৭ ঘন্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ৫ নম্বর সড়কের আদমস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামক ঐ কারখানায় এ ঘটনা ঘটে।
 

বিষয়টি এই প্রতিবেদক কে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। 


তিনি জানান, কারখানাটি মূলত তোয়ালে উৎপাদন করে। দুপুর ২টা ১০ মিনিটে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস।

 

তিনি আরও জানান, ঘটনাস্থলে সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ স্টেশনে ৯টি ইউনিট কাজ করছে।


সর্বশেষ রাত সাড়ে আটটায় ও আগুন নিয়ন্ত্রণ আনতে না পারায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যোগদান করেছেন বলে বেপজার নিরাপত্তা ও অফিস সূত্রে জানায়। তবে কোন হতাহতের খবর দেয় নি এবং ১/২ জন নারী শ্রমিকের নিখোঁজ হওয়ার তথ্য ঐ কারখানার শ্রমিকরা সংবাদ মাধ্যমে জানিয়েছেন।