শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৩:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

রোহিঙ্গা শিশুদের শিক্ষায় সহায়তা দেবে কসোভো

রোহিঙ্গা শিশুদের শিক্ষায় সহায়তা দেবে কসোভো

রোহিঙ্গা শিশুদের শিক্ষার মান উন্নয়নে সহায়তা সম্প্রসারণ করেছে কসোভো। ঢাকায় একটি স্থানীয় এনজিওর সঙ্গে সহযোগিতা স্মারক (এমওসি) স্বাক্ষরের মাধ্যমে কক্সবাজারে এই সহায়তা কার্যকর হবে।
 

বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশে কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা এবং অ্যাসোসিয়েশন ফর সোশিও-ইকোনমিক অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (এএসইএবি)-এর নির্বাহী পরিচালক মাহফুজা খানম এই এমওসি-তে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মো. কামরুজ্জামানও উপস্থিত ছিলেন।
 

কসোভো দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তির আওতায় কসোভো এএসইএবি’র উদ্যোগে রোহিঙ্গা শিশুদের শেখার পরিবেশ উন্নয়নে ৫ হাজার ইউরো আর্থিক সহায়তা প্রদান করবে। এই অর্থের মাধ্যমে কক্সবাজারের কমিউনিটি লার্নিং সেন্টারগুলোতে স্কুল বেঞ্চ, ব্যাগ এবং পানির পাত্র সরবরাহ করা হবে।
 

রাষ্ট্রদূত প্লানা বাংলাদেশের সরকার ও জনগণের মানবিক প্রতিক্রিয়ার প্রতি কসোভোর সংহতি পুনর্ব্যক্ত করেন এবং বাস্তুচ্যুত শিশুদের মর্যাদা ও সহনশীলতা গড়ে তোলায় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “শিক্ষা শুধু একটি মৌলিক অধিকার নয়, এটি আশা ও সহনশীলতার সেতুবন্ধন। বিশেষ করে তাদের জন্য, যাদের জীবন সংঘাতের কারণে বিপর্যস্ত হয়েছে।”
 

মহাপরিচালক মো. কামরুজ্জামান কসোভোর এই উদার সহায়তার প্রশংসা করেন এবং এটিকে ‘গভীর মানবিক সংকটের প্রতি সহানুভূতি ও সহমর্মিতার প্রকাশ’ হিসেবে বর্ণনা করেন।
 

এই উদ্যোগ কসোভো ও বাংলাদেশের মানবিক মূল্যবোধ, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি অভিন্ন প্রতিশ্রুতি প্রকাশ করে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করেছে।