মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৬:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বিক্ষোভ

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বিক্ষোভ

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। গত শনিবার ইসরায়েলের বড় শহরগুলোতে বিক্ষোভ করেন কয়েক হাজার ইসরায়েলি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 
 

ইসরায়েলি সরকার যেভাবে যুদ্ধ পরিচালনা করছে সে বিষয়ে দেশটির সাধারণ জনগণ বেশ ক্ষুব্ধ। এছাড়া গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়েও ইসরায়েলি সরকারের ব্যর্থতায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বলছেন, সব ব্যর্থতার দায়ই নেতানিয়াহুর। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। 

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকারের নীতি নিয়ে ক্ষুব্ধ। কারণ, এই সরকারের নীতির কারণেই গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্ত করে আনা যাচ্ছে না। জিম্মিদের মুক্ত করে আনার চেয়ে নিজের স্বার্থ রক্ষার বিষয়েই বেশি জোর দিচ্ছেন নেতানিয়াহু। রোববার (১৭ মার্চ) যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের কাতারে সফর করার কথা। ১৬৩ দিন ধরে চলা এই যুদ্ধ নিয়ে অনেক ইসরায়েলিই ধৈর্য্যহারা হয়ে পড়েছেন।

 

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩১ হাজার ৫৫৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৩ হাজার ৫৪৬ জন।