মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩০:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাশিয়াকে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে উৎসাহ দেবে ট্রাম্প  

রাশিয়াকে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে উৎসাহ দেবে ট্রাম্প  

ন্যাটোভুক্ত যেসব দেশ প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ খরচ করবে না, সেসব দেশে যদি রাশিয়া হামলা চালাতে চায় তাহলে তাদের হামলা চালাতে দেবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । শনিবার দক্ষিণ ক্যারোলিনাতে এক জনসভায় এমন মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের। 

 

সামরিক জোট ন্যাটোতে যেসব দেশ রয়েছে, সেসব দেশকে তাদের জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হয়। মূলত সামরিক দিক দিয়ে নিজেদের শক্তিশালী থাকতে এমন নিয়ম রাখা হয়েছে। ট্রাম্প তাঁর জনসভায় উপস্থিত সমর্থকদের জানান, ন্যাটোর একটি ‘বড় দেশের’ নেতা তাঁকে বলেছিলেন, রাশিয়া যদি তাঁর দেশের ওপর হামলা চালায়, তাহলে সাহায্যের জন্য যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে কিনা। এর জবাবে ওই নেতাকে তিনি বলেছিলেন, আপনি অর্থ দেননি? আপনি অপরাধী? না আমি আপনাকে রক্ষা করব না। এমনকি রাশিয়ার যা মনে চায়, তা করতে তাদের আমি উদ্বুদ্ধ করব। আপনাকে অর্থ দিতে হবে। আপনাকে আপনার অর্থ পরিশোধ করতে হবে। ট্রাম্প এমন সময় এ মন্তব্য করলেন, যখন কিছু দেশ আশঙ্কা করছে ইউক্রেনের পর এখন তাদের দেশে হামলা চালানোর নির্দেশ দেবেন পুতিন।