শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৩:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মাদারগঞ্জে সরকারি অফিস বন্ধ করে দিনব্যাপী অবস্থান: গ্রাহকরা আমানত প্রত্যাশা করছে

মাদারগঞ্জে সরকারি অফিস বন্ধ করে দিনব্যাপী অবস্থান: গ্রাহকরা আমানত প্রত্যাশা করছে

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:


 

জামালপুরের মাদারগঞ্জে টাকা উদ্ধারের দাবিতে উদ্ধার সহায়ক কমিটি মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী অবস্থান কর্মসূচী পালন করে। বেলা ১১টায় কমিটি সদস্যরা উপজেলার সকল সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বাইরে করে অফিসগুলিকে সাময়িকভাবে বন্ধ করে দেন এবং উপজেলা পরিষদ চত্বরে হাজারো গ্রাহকের উপস্থিতিতে অবস্থান নেয়া হয়।
 

কর্মসূচীতে উপস্থিতরা বলেন, গত দুই বছর ধরে প্রায় ৩০টি সমবায় সমিতির ৩২ হাজার গ্রাহকের আমানত ফেরত না পেয়ে তারা কষ্টে দিন কাটাচ্ছেন। অনেকে হতাশায় পরিবার-পরিজন নিয়ে জীবিকার তাগিদে ঝুঁকির মধ্যে পড়েছেন।
 

দিনের সভায় টাকা উদ্ধার সহায়ক কমিটির সদস্য আব্দুর রহিম (সোনা মোল্লা) ও মাহবুব আলম রতন বক্তব্য রাখেন। কমিটির আহবায়ক শিবলুল বারী রাজু বলেন, “টাকা না ফেরত পাওয়ার ফলে অর্ধশত গ্রাহক প্যারালাইজড বা ক্যান্সারসহ মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন বহু গ্রাহক — সংখ্যা প্রায় পাঁচ হাজার। আমরা ইউএনও অফিস অনির্দিষ্টকালের জন্য অবরোধ করবো। যদি ইউএনও আমাদের চ্যালেঞ্জ করেন এবং বাহিনী পাঠাতে চান, আমরা সেই সিদ্ধান্তের জবাব দেব। কোন আইনে কাজ করছেন, আপনার ক্ষমতার সীমা কত—এগুলো আমরা পরীক্ষার মুখোমুখি করব।”
 

রাজু আরও বলেন, “এই গ্রাহকদের টাকা নিয়ে হেলা-ধোঁকা চলতে পারে না। মানুষকে প্রতিদিন মৃত্যুর পথে ঠেলে দেওয়া আর তাদের পরিবারকে ভেঙে ফেলা আমরা গ্রহণ করবো না। আমরা আমাদের দাবিতে অব্যাহত থাকবো।”
 

তারা জানায়, বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে এবং সবাই নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।