শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৩:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

তথ্য উপদেষ্টা নির্বাচনের সময় তথ্যের স্বচ্ছ ও অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বান দিয়েছেন

তথ্য উপদেষ্টা নির্বাচনের সময় তথ্যের স্বচ্ছ ও অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বান দিয়েছেন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচনের আগে, চলাকালে এবং পরে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এ দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না।
 

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তথ্য ভবনে ‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময়সভায় মাহফুজ আলম এ বক্তব্য রাখেন।
 

সভায় অংশ নেওয়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকরা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে অতীতের দুঃসহ অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন তারা।
 

মাহফুজ আলম বলেন, “গত ১৫ বছরে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা কমেছে। সেই আস্থা পুনরুদ্ধারের জন্য নির্বাচনকালীন সময়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারের ওপর জোর দেওয়া হবে।”
 

তিনি আরও জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন হবে নিরপেক্ষ, ভোটাররা সহিংসতার শিকার হবেন না, এবং সরকার এই বিষয়টি নিশ্চিত করবে। তিনি গণমাধ্যমকেও আহ্বান জানিয়েছেন, জনগণের এ আশা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।
 

তথ্য উপদেষ্টা সভায় আরও বলেন, যদি কোনো সহিংসতা ঘটে, তবে গণমাধ্যমকে তার মূল কারণ ও দায়দায়িত্ব অনুসন্ধান করে তা প্রকাশ করতে হবে।