শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে দোয়া ও সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর জন্মোৎসব উদযাপন

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে দোয়া ও সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর জন্মোৎসব উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি —


 

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে দোয়া ও সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর জন্মোৎসব উদযাপন




সাংবাদিকদের অধিকার আদায় ও কল্যাণে কাজ করা সংগঠন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি-র উদ্যোগে এক দোয়া ও জন্মোৎসব অনুষ্ঠিত হয়েছে।
 

অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত, অসুস্থ সাংবাদিকদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সংগঠনের সদস্য সচিব ও সাংবাদিক এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মোৎসব উদযাপন করা হয়।
 

২৩ অক্টোবর (বৃহস্পতিবার) বাদ আসর শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ার নবাব সলিমুল্লাহ রোডের আবেদীন ভিলার দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের নীরবাংলা’র সম্পাদক ও প্রকাশক এস. এম. ইমদাদুল হক মিলন, সাংবাদিক সিকান্দার মাস্টার, শাহ আলম তালুকদার, রানা হায়দার মাহমুদ, কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক হীরা, শাহ আলম, জাকির হোসেন, হারুন অর রশিদ সাগর, আবুল কালাম সরদার, জাতীয় সাঁতারু রফিকুল ইসলাম মুন্না, ডা. তমাল, সাংবাদিক নুর ইসলামসহ আরও অনেকে।

 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ মেহেদী হাসান।