শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:২১:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার

মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-


 

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের ঘটনায় ৪৫ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতের অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
 

জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির এবং জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে এই নেতা-কর্মীরা গ্রেপ্তার হয়েছেন। বিষয়টি জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ শনিবার প্রথম আলোকে নিশ্চিত করেন।
 

পুলিশি সূত্রে জানা যায়, গতকাল বেলা দেড়টার দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের একটি ৫৩ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলের দৃশ্য দেখা যায়।