শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

দেবিদ্বারে লরির চাপায় মোটরসাইকেল আরোহী নাজমুলের মর্মান্তিক মৃত্যু

দেবিদ্বারে লরির চাপায় মোটরসাইকেল আরোহী নাজমুলের মর্মান্তিক মৃত্যু

আবুল কালাম আজাদ ভূঁইয়াঃ-


 

 

কুমিল্লার দেবিদ্বারে মালবাহী লরির চাপায় নাজমুল হাসান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর করুণ মৃত্যু হয়েছে। রবিবার বিকেল চারটার দিকে কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার লক্ষীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত নাজমুল উপজেলার এলাহাবাদ বাজারের মুদি ব্যবসায়ী মো. নজরুল ইসলামের বড় ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।
 

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে, ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে মিরপুর হাইওয়ে থানা ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল সার্ভিসিং করে নাজমুল বিকেল তিনটার দিকে কুমিল্লা শহর থেকে দেবিদ্বারের উদ্দেশ্যে রওনা দেন। পথে লক্ষীপুর মোড়ে পৌঁছালে একটি মালবাহী লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন এবং মুহূর্তের মধ্যে লরির একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়।
 

স্থানীয়রা দ্রুত উদ্ধার চেষ্টা চালালেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং দুর্ঘটনাকবলিত লরি ও মোটরসাইকেল জব্দ করে। তবে লরিচালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
 

মিরপুর হাইওয়ে থানা ও দেবিদ্বার থানার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “দুর্ঘটনাস্থল থেকে লরি, মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
 

নাজমুলের মৃত্যুতে এলাহাবাদ বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে শোক প্রকাশ করেছেন। এলাকায় নেমে এসেছে এক শোকাবহ নীরবতা।