মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৭:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইয়েমেনের বন্দর নগর এডেনে নৌকা ডুবে ৩৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইয়েমেনের বন্দর নগর এডেনে নৌকা ডুবে  ৩৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইয়েমেনের বন্দর নগর এডেনে নৌকা ডুবে অন্তত ৩৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে প্রায় ১০০ জন। গতকাল সোমবার এডেনের পূর্বে শাবওয়া গভর্নরেটের তীরে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়। নৌকার যাত্রীদের সবাই ‘হর্ন অব অফ্রিকা’ অঞ্চলের চার দেশ সোমালিয়া, জিবুতি, ইথিওপিয়া ও ইরিত্রিয়ার নাগরিক।


এডেনের রুদুম জেলার প্রশাসনিক পরিচালক হাদি আল-খুরমা বলেন, ‘জেলে এবং স্থানীয় লোকজনের সহায়তায় এই ৩৮ জনের মরদেহ এবং ৭৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জীবিতরা জানিয়েছেন, তাদের সঙ্গে নৌকায় থাকা প্রায় ১০০ জন এখনও নিখোঁজ।’ নিখোঁজদের সন্ধানে তল্লাশী কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

 

উন্নত জীবনের আশায় তুরস্ক ও লিবিয়ার পাশপাশি ইয়েমেনের এডেন বন্দরের সাগরপথও ব্যবহার করছে অভিবাসনপ্রত্যাশীদের অনেকে। এই অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা। জাতিসংঘের তথ্য অনুসারে, গত বছর হর্ন অব অফ্রিকা থেকে এডেন বন্দরে এসেছেন অন্তত ৯৭ হাজার অভিবাসনপ্রত্যাশী।