শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৬:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী মাদকবিরোধী মোরগ লড়াই

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী মাদকবিরোধী মোরগ লড়াই

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় মহারাজপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মাদকবিরোধী মোরগ লড়াই ও গণসচেতনতামূলক কার্যক্রম।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মো. রফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে মাদকের ক্ষতিকর দিক ও এর ভয়াবহ পরিণতি সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
 

এ সময় মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মাদকবিরোধী মোরগ লড়াই খেলা।
 

খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্লোগানসমৃদ্ধ খাতা, কলম, স্কেল, জ্যামিতি বক্স, লিফলেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।