সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৪:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারত হাসিনাবিরোধী জনরোষ সম্পর্কে অবগত ছিল: জয়শঙ্কর

ভারত হাসিনাবিরোধী জনরোষ সম্পর্কে অবগত ছিল: জয়শঙ্কর

অনলাইন ডেস্ক:-

 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেছেন, শেখ হাসিনার সরকারের পতনের আগে বাংলাদেশে হাসিনাবিরোধী জনরোষ তৈরি হওয়ার ব্যাপারে ভারত অবগত ছিল।
 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরামর্শক কমিটির সদস্যদের সঙ্গে শনিবার এক বৈঠকে এই কথা জানান জয়শঙ্কর। তবে তিনি বলেন, শেখ হাসিনার ওপর ভারত অনেক বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম ছিল না, ফলে ভারত 'পরামর্শ' দেওয়ার বাইরে তেমন কিছু করার পরিস্থিতিতে ছিল না। খবর: দ্য হিন্দু।
 

বৈঠকে ভারতীয় পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হয়, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর, যেমন বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
 

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, জয়শঙ্কর ইঙ্গিত দেন যে, বাংলাদেশের ভেতরের পরিস্থিতি সম্পর্কে ভারত অন্যান্য প্রধান অংশীদারদের মতো অবগত ছিল। এ বিষয়ে তিনি জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্কের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেন।
 

ভলকার টুর্ক সম্প্রতি বিবিসির এক অনুষ্ঠানে বলেন, বাংলাদেশে জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সেনাবাহিনীকে দমন-পীড়নে অংশ না নিতে সতর্ক করেছিল জাতিসংঘ। তিনি আরও বলেন, "আমরা সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, যদি তারা এতে জড়িত হয়, তবে তারা আর শান্তিরক্ষী পাঠানোর দেশ হতে পারবে না।"