মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৪৯:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইসরায়েলের পাশে আছে যুক্তরাজ্যঃ ঋষি সুনাক

ইসরায়েলের পাশে আছে যুক্তরাজ্যঃ ঋষি সুনাক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার ইসরায়েল সফরে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইতিমধ্যে তিনি ইসরায়েলে পৌঁছেছেন বলে আজ বৃহস্পতিবার বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে।

তেল আবিবে ঋষি সুনাক বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের পাশে আছে যুক্তরাজ্য। এসময় তিনি গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের চালানো হামলা নিয়ে কথা বলেন। সুনাক বলেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা সন্ত্রাসবাদের ভয়ানক এবং অব্যক্ত কর্মকাণ্ড। 


ইসরায়লের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হবে সুনাকের। এনিয়ে সুনাক জানান, তাদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা করছেন। 

টানা ১৩ দিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। এরই মধ্যে উভয় পক্ষে নিহতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি। এরপরেই সংঘর্ষ চলছেই। সহসাই এ সংঘাত বন্ধ হচ্ছে না বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।