শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৯:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

ময়মনসিংহে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

ময়মনসিংহে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


 

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মেদিলা এলাকায় পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভালুকা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইন।
 

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী পরিচালিত এ মোবাইল কোর্টে আইনটির ধারা ৫(২) ও ৮(৩) অমান্য করে জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন এবং পরিচালনার অপরাধে মেসার্স সপ্না ব্রিকস নামক ইটভাটার চিমনি ও দেয়াল ভেঙে সম্পূর্ণরূপে অপসারণ করা হয়। একই সঙ্গে ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
 

অভিযানে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
 

অভিযান পরিচালনায় ময়মনসিংহ জেলা পুলিশ, ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করে।
 

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।