বাংলাদেশ — পাতা ৪৩
আদালতের গুরুত্বপূর্ণ নথি চুরি: ডিবির অভিযানে উদ্ধার, গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ থেকে রায়ের অপেক্ষায় থাকা একটি গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির ঘটনায় আদালতের কর্মচারী, মুহুরী ও উমেদারসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া মামলার নথিও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মে সন্ধ্যায় নওগাঁর জেলা ও দায়রা জজ বিষয়টি পুলিশ...
“আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে গোপালগঞ্জ জেলা পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যা
গোপালগঞ্জ প্রতিনিধি: “আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে নৃত্য, সংগীত ও মনোজ্ঞ পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক সন্ধ্যায় উৎসবমুখর পরি...
নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে জেলার রানীনগর উপজেলার পশ্চিম বালুভরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল রানীনগর থান...
হাম আক্রান্ত তরুণীর মৃত্যু, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বেগ
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম আক্রান্ত এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) রাত আনুমানিক ৮টা ১১ মিনিটে হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়। মৃত তরুণীর নাম তুলি (১৮)। তিনি মাদারীপুর জেলার ডাসার উপজেলার ধামসা গ্রামের সুশীল ঢালীর মেয়ে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ মে হাম রোগে আক্রা...
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে সমালোচনায় এমপি ড. আতিক মুজাহিদ
মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম): রাজধানীর ব্যস্ত সড়কে ট্রাফিক আইন অমান্য করে রাস্তা পারাপারের অভিযোগ উঠেছে কুড়িগ্রাম-২ (সদর) আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি নির্ধারিত ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার না করে ব্যস্ত সড়ক পার হচ্ছেন। ঘটনাটি নিয়ে জনমনে ব্যা...
মাদারগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু, এলাকায় শোক
মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাবার সঙ্গে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে লিজা মনি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান মধ্যপাড়া এলাকায় ঝাড়কাটা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিজা মনি ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে। সে মহিষবাথান সরকারি বালিক...
টেকনাফে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতারের পর কারাগারে
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. পারভেজ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ মে ২০২৬) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করার পর পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখায়। গ্রেফতা...
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম ও হিউম্যান কেয়ার এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম: চট্টগ্রামে স্বাস্থ্য খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এবং হিউম্যান কেয়ার এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মধ্যে তিন মাস মেয়াদি হাসপাতাল ইন্টার্নশিপ বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় কেয়ারগিভিং কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা সরাসরি হাসপাতালের বাস্ত...
মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির দিনগুলোতে মেট্রোরেলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন ঘোষণায় জানানো হয়েছে, ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বৃহস্পতিবার ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সময়সূচি অনুযায়ী,...
ব্রাহ্মণবাড়িয়ায় জয়ন্তিকা এক্সপ্রেসের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী একটি পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর সাময়িকভাবে রেল চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (২১ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার সিংগারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্...
ঈদের ছুটিতে মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা
অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটিকে সামনে রেখে মেট্রোরেলের বিশেষ চলাচল সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সূচি অনুযায়ী, ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে নির্ধারিত সময়সূচি অনুসারে ট্রেন চলাচল করবে। তবে ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বৃ...
কুমিল্লা ইপিজেডে ৫৩ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান হবে ৫০০ মানুষের
অনলাইন ডেস্ক দেশের রপ্তানিমুখী শিল্প খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলছে কুমিল্লা ইপিজেড। জুতা ও জুতার আনুষঙ্গিক পণ্য উৎপাদনে প্রায় ৫৩ লাখ মার্কিন ডলারের বিনিয়োগ করতে যাচ্ছে সামোয়া ও চীন (তাইওয়ান) মালিকানাধীন একটি যৌথ প্রতিষ্ঠান। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে প্রতিষ্ঠানটির ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর হয়েছে। ...
রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া দ্রুতই শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রামিসা হত্যাকাণ্ড ও সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের বির...
ঈদে ৭ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের নির্দেশ
অনলাইন ডেস্ক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার (২০ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে সমিতির অন্তর্ভুক্ত সব ট্রাক, কাভার্ডভ্যান ও...
জীবন বীমার অর্ধকোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ, কর্মকর্তা পলাতক
রাজশাহী ব্যুরো জীবন বীমা করপোরেশনের রাজশাহী আঞ্চলিক অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত উন্নয়ন ম্যানেজার মোকছেদুল হক অন্তত সাত গ্রাহকের ২৯ লাখ ২৮ হাজার ৫২২ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, আরও কয়েকজন গ্রাহকের অর্থ যোগ করলে আত্মসাতের পরিমাণ অর্ধকোটি টাকারও বেশি হতে পারে।...
জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা আরো সম্প্রসারণের লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রতিনিধিদল। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন রেল...
সেনাসদস্যরা শিগগিরই ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান
মো: আশিকুর রহমান, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাসদস্যরা দ্রুত ব্যারাকে ফিরে যাবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, “কিছু সময়ের মধ্যেই আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো।” বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাস-এ আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিত...
শিশু ধর্ষণ-হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়
ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার মতো ঘটনাগুলোকে দীর্ঘদিনের নৈতিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধের সংকটের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং সমাজে দায়িত্ববোধের ঘাটতি, মূল্যবোধের অবনতি এবং মানবিক চেতনার দুর্বলতার ফল...






























