বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০১:১৭:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

পলাশবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা বন্ধের দাবীতে নেসকোর কার্যালয় ঘেরাও 

পলাশবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা বন্ধের দাবীতে নেসকোর কার্যালয় ঘেরাও 

ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-

 

নেসকো'র ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা- বন্ধ কর করতে হবে" শ্লোগান-কে সমানে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক গ্রাহকদের নিকট প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা বন্ধের দাবীতে জানুয়ারী বুধবার বিকালে পলাশবাড়ীস্থ নেসকো কার্যালয়  অফিস ঘেড়াও কর্মসূচী পালন করা হয়েছে।

পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের আহবানে ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সহযোগীতায় নেসকো অফিস ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচী সফল করতে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহক ও সর্বসাধারণ ছাত্র-জনতা অংশ গ্রহন করে প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা বন্ধের দাবী জানান। 

এসময় বক্তব্য রাখেন পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকত, পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের আহবায়ক কমিটির অন্যতম সম্বনয়ক মিজানুর রহমান নিক্সন নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক মুশফিকুর রহমান মিল্টন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনুসহ অনেকে।