বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:২৯:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

গাইবান্ধায় আবৃত্তি চর্চা কেন্দ্রের মনোমুগ্ধকর অনুষ্ঠান 

গাইবান্ধায় আবৃত্তি চর্চা কেন্দ্রের মনোমুগ্ধকর অনুষ্ঠান 

ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-

 

প্রতিষ্ঠাবার্ষিকীতে মনোমুগ্ধকর অনুষ্ঠান পরিবেশন করেছে অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্র।

 

গাইবান্ধায় আবৃত্তি চর্চা কেন্দ্রের মনোমুগ্ধকর অনুষ্ঠান 

 

গাইবান্ধার আবৃত্তি নির্ভর সংগঠন অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার  সন্ধ্যায় স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।


অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজসেবক-সাংস্কৃতিক পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন সুজা, ক্রীড়া সংগঠক- রাজনীতিক-পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক-বিশিষ্ট আইনজীবী অ্যাড.সিরাজুল ইসলাম বাবু, সমাজসেবক নওশের আলম। অনুষ্ঠানে ধরিত্রী বন্ধু হিসেবে ওয়াজিউর রহমান রাফেলকে সংবর্ধনা দেওয়া হয়।


সংগঠনের পরিচালক কবি-আবৃত্তি শিল্পী দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে ও সম্পা দেবের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমতোষ সাহা, সিরাজুল ইসলাম সোনা, কবি গৌতমাশীষ গুহ সরকার, শিক্ষক মনীন্দ্র নাথ সরকার, কবি-সাংবাদিক রজতকান্তি বর্মন, সংগঠনের সাধারণ সম্পাদক রণজিৎ সরকার, গাইবান্ধা চেম্বারের পরিচালক হাসান মাহমুদ জনি, সাংবাদিক ময়নুল ইসলাম, অভিভাবক আরিফ বিল্লাহ ছানা, শিক্ষক অঞ্জলি রাণী দেবী, প্রকৌশলী হোসাইনা আক্তার তিন্নি প্রমুখ।


অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের শিক্ষার্থীদের গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনে অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়ে ওঠে। অনুষ্ঠানে আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।