বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:৩০:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

জমে উঠেছে শান্তিবাড়ির ভালো থাকার উৎসব

জমে উঠেছে শান্তিবাড়ির ভালো থাকার উৎসব

ঢাকা প্রেস
মোহাম্মদ তারেক,বিশেষ প্রতিনিধি:-


 

শুরু হয়ে গেল নারীর জন্য প্রতিষ্ঠান শান্তিবাড়ির উদ্যোগে দুইদিনব্যাপী "ভালো থাকার উৎসব" বা Celebration of life, season-21 ঐতিহ্যবাহী বাংলা একাডেমি চত্বরজুড়ে এই আয়োজন করা হয়েছে ৩ ও ৪ জানুয়ারি ২০২৫, শুক্র ও শনিবার। ৩রা জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় এই উৎসবের উদ্বোধন করেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেল, দেশবরেণ্য মনোচিকিৎসক ডা. হেলাল উদ্দিন আহমেদ, নাট্যশিল্পী ও মডেল তানজিকা আমিন, ও পরিচালক ও অভিনেত্রী কুসুম শিকদার।বিশেষ অতিথিরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন। এর পরপরই উৎসর অন্তর্গত দিনব্যাপী আর্ট ক্যাম্প ও ভাস্কর নভো হলে অনুষ্ঠিত আর্ট এক্সিবিশনও উদ্বোধন হয়। ১০ জন সিনিয়র নারী চিত্রশিল্পীর অংশগ্রহনে দিনব্যাপী অনুষ্ঠিত এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর হামিদুজ্জামান খান ও ভাস্কর আইভী জামান। আর্টক্যাম্পটি শুক্রবার সারাদিন চলে।আজ শনিবার উৎসবটির শেষ দিন। অন্যদিকে ভাস্কর নভেরা হলে ৩০ জন নারী চিত্রশিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত আর্ট এক্সিবিশনের উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর হামিদুজ্জামান খান ও ভাস্কর আইভী জামান। আর্ট এক্সিবিশন চলবে উৎসবের দু'দিনই।
 

এছাড়াও বাংলা একাডেমির সবুজ প্রাঙ্গন জুড়ে চলছে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও মেলা। এতে প্রায় ৩০ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন। সেই সাথে অনুষ্ঠিত ৪ যচ্ছে ভেগান ও ভেজিটেরিয়ান খাবার নিয়ে তৈরি স্টলের প্রদর্শনী, যা ডিগান ফেস্ট হিসেবে উদযাপিত হয়ে।
 

শান্তিবাড়ির মনোবিদ, আইনজীবী ও পুষ্টিবিদের উপস্থিতি ও তত্ত্বাবধানে তিনটি বুথ পরিচালিত হচ্ছে। তিনটি বুখই সকাল থেকে সন্ধ্যা অব্দি খোলা থাকছে এবং এসব বুথে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য চেকিং ও পরামর্শ, আইনি পরামর্শ ও ডায়েট সংক্রান্ত পরামর্শ পাওয়া যাচেছ। এছাড়া হেনা আট বুখে এসে হাতে মেহেদীর নকশাও এঁকে নেওয়া যাবে।
 

এছাড়াও উৎসবের প্রথম দিন ছিল প্রখ্যাত মনোচিকিৎসক ডা. হেলাল উদ্দিন আহমেদের মানসিক স্বাস্থ্য ও ইমোশনাল ইন্টিলজেন্স নিয়ে বিশেষ সেশন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সেশনে বিপুল সংখ্যক উৎসাহী মানুষ অংশ নেন। উৎসবে উন্মুক্ত মঞ্চে ছিল ডিগান ও ভেজিটেরিয়ানদের অংশগ্রহণে একটি বিশেষ টক শপ। এতে দর্শকরাও সরাসরি অংশ নেন। বিকেলে উন্মুক্ত মঞ্চে তরুণদের পছন্দের সর্বনাম ব্যান্ডের পরিবেশনা দর্শক শ্রোতাকে মাতিয়ে রাখে।
 

ভালো থাকার উৎসব শান্তিবাড়ির নিয়মিত বাৎসরিক আয়োজন। এ বছর বাংলা একাডেমিতে দুইদিনব্যাপী এই উৎসব এর সিজন-২ অনুষ্ঠিত হচ্ছে।