বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০১:১৮:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ ৩ জন নিহত হয়েছেন এবং ৫ জন আহত হয়েছেন।
 

বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কে এই দুর্ঘটনাগুলো ঘটে।
 

নিহতরা হলেন হাটাবো আতলাশপুর এলাকার মৃত ফালান দাসের ছেলে রাম দাস (৭০), একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭০) এবং নতুন বাজার এলাকার হৃদয় (২৭)।
 

ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ৯টার দিকে রাম দাস ও ইবাদুল্লাহ রূপসী-কাঞ্চন সড়কের পাশে জেলেদের কাছ থেকে মাছ কিনছিলেন। এ সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই রাম দাস ও ইবাদুল্লাহ মারা যান। আহত তিন পথচারীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 

অপরদিকে, বুধবার ভোরে ঢাকা থেকে মোটরসাইকেলে করে হৃদয়, মুন্না ও শান্ত নামে তিন যুবক রূপগঞ্জে খেজুরের রস খেতে আসেন। খেজুরের রস খেয়ে ফেরার পথে সকাল ৭টার দিকে তাদের মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি ইট বহনকারী ট্রলির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে হৃদয় ঘটনাস্থলেই মারা যান। মুন্না ও শান্তকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
 

এসআই মো. জহিরুল ইসলাম জানান, পৃথক এই দুর্ঘটনায় মোট ৩ জন নিহত হয়েছেন। প্রাইভেটকার ও ইট বহনকারী ট্রলির চালকদের আটক করা হয়েছে এবং যানবাহনগুলো জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।