বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:২৯:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

পল্টনে দুই ব্যক্তির কাছ থেকে ৫০টি মোবাইল ফোন উদ্ধার

পল্টনে দুই ব্যক্তির কাছ থেকে ৫০টি মোবাইল ফোন উদ্ধার

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর পল্টন এলাকায় মো. নাদিম (৩৫) এবং মো. সুজন ওরফে বাবু (২৪) নামের দুই ব্যক্তির কাছ থেকে ৫০টি বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
 

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় স্টেডিয়ামের গেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
 

পুলিশ জানায়, পল্টন মডেল থানার সদস্যরা জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটের দক্ষিণ পাশের ফুটপাত এলাকায় অভিযান পরিচালনা করে নাদিম ও বাবুকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি চুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
 

আটককৃতরা দীর্ঘদিন ধরে মোবাইল ছিনতাই ও চোরাই মোবাইল ফোন কেনাবেচার চক্রের সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।