বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:২৯:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

ভারতে আরও ৫০ জন বিচারক প্রশিক্ষণের জন্য যাচ্ছেন

ভারতে আরও ৫০ জন বিচারক প্রশিক্ষণের জন্য যাচ্ছেন

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশের অধস্তন আদালতের আরও ৫০ জন বিচারক ভারতের ভুপাল ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন। সম্প্রতি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তারা এই প্রশিক্ষণে অংশ নেবেন।
 

আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শের ভিত্তিতে এই প্রশিক্ষণের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। প্রশিক্ষণে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা ও দায়রা জজসহ সমপর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন। প্রশিক্ষণের সমস্ত ব্যয়ভার ভারত সরকার বহন করবে, ফলে বাংলাদেশ সরকারের এতে কোনো আর্থিক সংশ্লেষ নেই।
 

উল্লেখ্য, ২০১৭ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণের লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর প্রথমবারের মতো ২০১৭ সালের ১০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশি বিচারকরা ভারতে প্রশিক্ষণ নেন। সেই থেকে এই সমঝোতার আওতায় বেশ কয়েকজন বিচারক ইতোমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।