বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০১:১৭:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

সুপার নাইট টি-টেন টুর্নামেন্টের ফাইনাল কুড়িগ্রামে অনুষ্ঠিত 

সুপার নাইট টি-টেন টুর্নামেন্টের ফাইনাল কুড়িগ্রামে অনুষ্ঠিত 

ঢাকা প্রেস

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের সদর উপজেলার কৃষ্ণপুর কলেজপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে সুপার নাইট টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর ) রাত ৯টায় সদর উপজেলার ঐতিহ্যবাহী গাছবাড়ী মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

ফাইনাল খেলায় মুখোমুখি হয় বানিয়াপাড়া স্পোর্টিং ক্লাব ও শিরোনামহীন স্পোর্টিং ক্লাব। টসে জিতে বানিয়াপাড়া স্পোর্টিং ক্লাব ১০ উইকেটে ৫১ রান সংগ্রহ করে। জবাবে শিরোনামহীন স্পোর্টিং ক্লাব ১ বল হাতে রেখেই ৩ উইকেটের ব্যবধানে জয়লাভ করে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন বানিয়াপাড়া স্পোর্টিং ক্লাবের ফিরোজ।

 

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি মোঃ তারিক নজমুল (রোকন)। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন জাহাঙ্গির (বিপ্লব)। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোঃ রত্তন আলী।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষ্ণপুর কলেজপাড়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাংবাদিক এম আর মিন্টু, পুলিশ অফিসার জয়নাল আবেদীন, রাজীব হাসান, এবং খেলা পরিচালনা কমিটির সদস্য সামিউম হাসান মীম, সোহানুর রহমান সোহান, ইউনুস, মমিনুর রহমান, ও রাশেদ। আম্পায়ারের দায়িত্ব পালন করেন তৌহিদুল ইসলাম ও রাশেদুল ইসলাম প্রমুখ।

 

উল্লেখ্য, গত ৫ বছর ধরে কৃষ্ণপুর কলেজপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে ঐতিহ্যবাহী গাছবাড়ী মাঠে ক্রিকেটসহ বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে।