বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:৩০:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

আতিফ ইন্টারন্যাশনাল স্কুল উদ্বোধন

আতিফ ইন্টারন্যাশনাল স্কুল উদ্বোধন

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):

 


নায়ারণগঞ্জের ফতুল্লা থানা ৯নং ওয়ার্ড অধিনস্ত আদর্শ চাষাড়াতে আতিফ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজিত হয়েছে।

 

বৃহস্পতিবার (০২/জানুয়ারী/২০২৫) সকাল ১১ টায় স্কুলটির অধ্যক্ষ শহীদুজ্জামান আতিফের সঞ্চালনায় আয়োজনটি সফল ভাবে উদযাপিত হয়।

 

এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি জনাব সিদ্দিকুর রহমান উজ্জল। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাবা নাবিলা শারমিন, সাধারণ সম্পাদক জিহাদ হোসেন, দপ্তর সম্পাদক ইব্রাহীম হোসেন এবং স্কুলটির পরিচালিকা তাসলিমা আক্তার সহ সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা।

 

এ সময়ে ফিতা কেটে স্কুল উদ্বোধনের করেন সভাপতি সিদ্দিকুর রহমান উজ্জল। স্কুলের অধ্যক্ষ শহীদুজ্জামান আতিফ এবং পরিচালিকা তাসলিমা আক্তার ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অতিথিদের স্বাগতম জানান।

 

সভাপতি সিদ্দিকুর রহমান উজ্জল বলেন, ভালো রেজাল্টের জন্য দরকার গোছালো পড়ালেখা। নিয়মাবর্তিতা ফলো করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। মেধা অবশ্যই একটা ফ্যাক্ট তবে পরিশ্রম, নিয়মানুবর্তিতা প্লান করে পড়লে সব সম্ভব।


তিনি আরো বলেন, স্কুলের শিক্ষার্থীদের জন্য খুব দ্রুতই আমার পক্ষ থেকে উপহার আসবে।

 

আলোচনা শেষে আদর্শ চাষাড়া মসজিদের ইমাম সাহেব দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজনটির সমাপ্তি করেন।