বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:২৯:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

বৃষ্টি ও শৈত্যপ্রবাহের নতুন বার্তা

বৃষ্টি ও শৈত্যপ্রবাহের নতুন বার্তা

ঢাকা প্রেস নিউজ

 

গত দুদিন রাজধানীতে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় ঢাকা ছিল পুরো শহর, তবে আজ সেই অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে জনজীবনও স্বাভাবিক হয়েছে। তবুও শীতের তীব্রতা এবং বৃষ্টির পূর্বাভাস এখনও রয়ে গেছে।
 

আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।
 

তিনি বলেন, আজ থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য (দুই থেকে এক ডিগ্রি) বৃদ্ধি পাবে। তবে কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও শীতের অনুভূতি থাকতে পারে।
 

এছাড়া, সিলেট ও ময়মনসিংহ বিভাগে আগামী ৮ জানুয়ারির দিকে শীতের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৯ জানুয়ারি থেকে আবারও তাপমাত্রা কমতে শুরু করবে, এবং দেশজুড়ে নতুন করে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
 

রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, সূর্যের আলো কিছুটা কুয়াশা কমিয়েছে, যার ফলে শ্রমজীবী মানুষেরা স্বস্তিতে কাজে ফিরেছেন।
 

জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার ফলে শীতের তীব্রতা বাড়বে এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। দেশের পশ্চিম, উত্তর, এবং উত্তর-পূর্বাঞ্চলে দু-একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪-৬ ডিগ্রি) শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, এবং অন্যান্য অঞ্চলে দু-তিনটি মৃদু (৮-১০ ডিগ্রি) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
 

প্রসঙ্গত, গত দুদিন ধরে রাজধানী ঘন কুয়াশায় ঢেকে ছিল। কুয়াশার ঘনত্ব এতটাই ছিল যে, তা বৃষ্টির মতো ঝরেছে এবং গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে।