বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০১:১৭:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

সেপটিক ট্যাংকে পেলো নিখোঁজ শিশুর মরদেহ

সেপটিক ট্যাংকে পেলো নিখোঁজ শিশুর মরদেহ

ঢাকা প্রেস

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে আদিবা নামে সাত মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা-মা ও দাদিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার নেওয়াশী ইউনিয়নের চাকেরকুটি ব্যাপারীটারী গ্রামের নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার হয়। গতকাল সোমবার নিখোঁজ হয় আদিবা।

 

মারা যাওয়া আদিবা চাকেরকুটি ব্যাপারীটারী গ্রামের আমিনুর ইসলাম ও জান্নাতুল বেগম দম্পতির সন্তান।

 

এলাকাবাসী জানান, গতকাল সোমবার দুপুরে ঘরের ভেতর ঘুমিয়ে ছিল আদিবা। ঘরে ঢুকে আদিবাকে দেখতে পাননি তার দাদি আমেনা। পরে শিশুটির বাবা-মাসহ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাননি। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির বিভিন্ন জায়গাসহ প্রতিবেশিদের কাছে খোঁজ করেও শিশুটির সন্ধান পায়নি। আজ (মঙ্গলবার) দুপুরে বাড়ির সেপটিক ট্যাংকে তল্লাশি চালায় ‍পুলিশ। এসময় তারা শিশুটির মরদেহ খুঁজে পান।

 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মিজানুর রহমান জানান, মারা যাওয়া শিশুর বাবা-মা ও দাদিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। শিশুটির মৃত্যুর রহস্য খুঁজে বের করার চেষ্টা চলছে।