বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:৩০:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ ক্যাম্পের সন্ধান

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ ক্যাম্পের সন্ধান

ঢাকা প্রেস,রাঙামাটি প্রতিনিধি:-

 

সেনাবাহিনী রাঙামাটির বন্দুকভাঙা রেঞ্জে দুটি ইউপিডিএফ (মূল) ক্যাম্পের সন্ধান পেয়েছে।
 

আইএসপিআর-এর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (৩ জানুয়ারি) রাঙামাটি রিজিয়নের পরিচালিত বিশেষ অভিযানে বন্দুকভাঙা রেঞ্জের পাগলিছড়ি ও যমচুক এলাকায় পাহাড়ের চূড়ায় দুটি প্রশিক্ষণ ক্যাম্প শনাক্ত করা হয়।
 

সেনাবাহিনীর অভিযানের মুখে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীরা ক্যাম্প দুটি পরিত্যক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
 

আইএসপিআর আরও জানায়, পাগলিছড়ি এলাকার পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রথম ক্যাম্পটি একটি প্রশস্ত জায়গাজুড়ে বিস্তৃত, যেখানে প্রশিক্ষণ মাঠ, বাসস্থান, চলাচলের রাস্তা ও পর্যবেক্ষণ চৌকি রয়েছে।
 

এছাড়া, যমচুক এলাকায় পাওয়া দ্বিতীয় ক্যাম্পে খননকৃত বাঙ্কারসহ উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী থাকার ব্যবস্থা ছিল, যা সন্ত্রাসীদের নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রতিরোধে সহায়ক হিসেবে তৈরি করা হয়েছিল।
 

আইএসপিআর আরও জানায়, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সেনাবাহিনীর বিশেষ অভিযান অব্যাহত থাকবে।