বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:২৯:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

নারায়ণগঞ্জে গণপিটুনিতে আন্তজেলা ডাকাত নিহত

নারায়ণগঞ্জে গণপিটুনিতে আন্তজেলা ডাকাত নিহত

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে মুকুল (৪৫) নামে এক আন্তজেলা ডাকাত দলের সদস্য গণপিটুনিতে নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ ডাকাত দল জোগারদিয়া চকে একটি সেচ পাম্পের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ডাকাতদের ঘেরাও করে। দলটির ৭-৮ জন সদস্য পালিয়ে গেলেও মুকুল ধরা পড়ে। এরপর বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিহত মুকুল আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় খুন ও ডাকাতির বেশ কয়েকটি মামলা রয়েছে।