বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০১:১৭:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

শহীদ মিনারে বিপ্লবীদের জনস্রোত, শেখ হাসিনার ফাঁসির দাবি

শহীদ মিনারে বিপ্লবীদের জনস্রোত, শেখ হাসিনার ফাঁসির দাবি

ঢাকা প্রেস নিউজ
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে অনুষ্ঠিত 'মার্চ ফর ইউনিটি' কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবীদের এক বিশাল জনস্রোত দেখা গেছে। হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানাতে সেখানে সমবেত হয়েছেন।
 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকা জুড়ে ছিল জনতার ঢল। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপ্লবী ছাত্র-জনতা আলাদা ব্যানার নিয়ে শহীদ মিনারে এসে জড়ো হন।
 

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন জনসমুদ্রে রূপ নেয়। ঢাকার বাইরের বিপ্লবীরাও সকাল থেকেই শহীদ মিনার ও এর আশপাশে অবস্থান করেন। এ সময় ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার এলাকা।
 

বক্তারা বলেন, শহীদদের রক্ত এখনও শুকায়নি, অথচ কেউ কেউ স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা যখন ফ্যাসিবাদকে চিরতরে দেশ থেকে বিতাড়িত করতে চাই, তখন কিছু সুশীল ব্যক্তি ও দল বিরোধিতায় নেমে আসে। প্রয়োজনে তাদেরও প্রতিহত করা হবে।
 

এই কর্মসূচিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে অংশ নেওয়া আহতরাও উপস্থিত ছিলেন। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থান পরবর্তী 'জুলাই প্রক্লেমেশন' প্রকাশের ঘোষণা দিয়েছিল। তবে, সরকারের পক্ষ থেকে জুলাই প্রক্লেমেশন ঘোষণা আসায় সংগঠনটি তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।