বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০১:১৭:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

আবু নাছের ইয়াহিয়া শারমিন চিরনিদ্রা শায়িত 

আবু নাছের ইয়াহিয়া শারমিন চিরনিদ্রা শায়িত 

ঢাকা প্রেস
মোঃআনজার শাহ,বিশেষ প্রতিনিধি:-


 

বরুড়ার কৃতি সন্তান ও আল আরাফাহ ইসলামী ব্যাংক এর ভাইস চেয়ারম্যান আবু নাছের ইয়াহিয়া শারমিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী…….রাজিউন।
 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে তিনি ঢাকা ইউনাইটেড ইসপিটালে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিলো ৫৪ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল।
 

জানা যায় , আজ দুপুরে হঠাৎ করেই অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত ঢাকা ইউনাইটেড ইসপিটালে নেওয়ার কিছুক্ষন পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। তাঁর মৃত্যুতে সমগ্র বরুড়ায় শোকের ছাঁয়া নেমে আসে। মরহুমের জানাজা কোথায় কখন হবে সে বিষয়ে পরিবার থেকে এখনো জানানো হয়নি। আজ দুপুরেই বিএনপির মহাসচিব মির্যা ফখরুল আলমগীরসহ বিএনপির নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেন।
 

তিনি কুমিল্লা-০৮ (বরুড়া) আসনের সংসদ ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন এর আপন ছোট ভাই। বর্তমানে তিনি দেশে বাহিরে আছেন। আজ রাতেই দেশে ফিরে জানাজা ও দাফন বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।