বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০১:১৭:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

আ.লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না: উমামা ফাতেমা

আ.লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না: উমামা ফাতেমা

ঢাকা প্রেস নিউজ
 

আওয়ামী লীগের বিচার না হলে দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।
 

তিনি এ কথা বলেন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি’ অনুষ্ঠানে।
 

তিনি আরও বলেন, "জুলাই-আগস্টের শহীদ ও আহতদের প্রতি এখনো ন্যায়বিচার হয়নি। এ সকল মানুষের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে সরকারকে এসব পরিবারের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।"
 

উমামা ফাতেমা আরও বলেন, "জুলাই মরে যায়নি। আমরা এখনো জুলাইয়ের শক্তি নিয়ে রাস্তায় আছি। ‘৯০ কিংবা ‘৭১ এর মতো ‘২৪ এর আন্দোলনকেও ব্যর্থ হতে দেওয়া যাবে না।"
 

তিনি ’২৪ এর যোদ্ধাদের প্রতি আহ্বান জানান, তারা যেন জুলাইয়ের গতি ধরে রাখে।
 

এর আগে বিকেল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জনসমুদ্রের রূপ নেয়। ঢাকার বাইরের বিপ্লবীরাও সকাল থেকেই শহীদ মিনার ও আশপাশে অবস্থান নেন।
 

কর্মসূচিতে অংশ নেন জুলাই আন্দোলনে আহতরাও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগে থেকেই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের কথা জানিয়েছিল। তবে, সরকারের তরফ থেকে ওই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত আসায় সংগঠনটি তাদের পূর্ববর্তী সিদ্ধান্ত থেকে সরে আসে।