বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:২৯:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

৩ জানুয়ারী শুক্রবার বিকেল ৩টায় পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

 

উক্ত সম্মেলনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খায়রুল ইসলাম চাঁন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম চৌধুরী (মঞ্জু)। 

 

এ ছাড়াও কমিটির ৩৫ সদস্যদের নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করানো হয়।

 

উক্ত সম্মেলনে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খায়রুল ইসলাম চাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক গোলাম রব্বানী। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা ও গাইবান্ধা-৩ আসনের জামায়াত মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

 

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি নুরুন্নবী প্রধান, সেক্রেটারী আবুল হাসান নয়া মিয়া, সহ-সভাপতি পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা সাখাওয়াত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।