বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০১:১৭:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

থার্টিফার্স্ট নাইট উদযাপনের সময় ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে

থার্টিফার্স্ট নাইট উদযাপনের সময় ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে

ঢাকা প্রেস,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের অফিসপাড়া এলাকায় থার্টিফার্স্ট নাইট উদযাপনকালে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে ইসতিয়াক হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 

বুধবার (১ জানুয়ারি) বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
 

নিহত ইসতিয়াক বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার বাসিন্দা ইকবাল হোসেন বাবুর একমাত্র ছেলে এবং বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
 

ইসতিয়াকের বাবা ইকবাল হোসেন বাবু জানান, থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে ইসতিয়াক তার বন্ধু অনির বাড়িতে গিয়েছিল। সেখানে বন্ধুদের সঙ্গে তিনতলার ছাদে গান-বাজনা ও খাবারের আয়োজন ছিল। রাত সাড়ে ১১টার দিকে পাশের ছাদে যাওয়ার সময় ইসতিয়াক লাফ দিতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়। বন্ধুরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘থার্টিফার্স্ট উদযাপনের সময় পিকনিক করতে গিয়ে ছাদ থেকে পড়ে একজন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ বিষয়ে বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’