বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:২৯:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

সীমান্তে ০১ জন আসামীসহ ২১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ০১টি মোটরসাইকেল এবং ০১টি মোবাইল ফোন আটক  

সীমান্তে ০১ জন আসামীসহ ২১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ০১টি মোটরসাইকেল এবং ০১টি মোবাইল ফোন আটক  

ঢাকা প্রেস

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- 

 

নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় যে, অদ্য ০৩ জানুয়ারি ২০২৫ তারিখ ভোলাহাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর পরিকল্পনা ও নির্দেশনায় ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ২০০ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের হাউজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহলদল ০১ জন আসামী মোঃ নাজমুল হোসেন নাজিম (২৩), পিতা-মোঃ হাবিবুর রহমান, গ্রাম-আলালপুর, পোষ্ট-ফুটানি বাজার, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ২১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১টি মোটরসাইকেল (SUZUKI GIXXER 150cc) এবং ০১ টি ব্যবহৃত বাটন মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয়। মালামালসহ আটককৃত ব্যক্তিকে ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

 

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।