মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৭:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ — পাতা ৪০

বৃহস্পতিবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। নতুন সরকার ক্ষমতায় আসার পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর।   সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে...



বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে নরওয়ে, রোহিঙ্গা ইস্যুতেও সহায়তার আশ্বাস

বাংলাদেশে সরাসরি অনুদান বা দাতা-সহযোগিতা কমিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে। একই সঙ্গে কক্সবাজারে আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এবং এই সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে দেশটি।   মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ...


বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়ের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বেসরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে বড় ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, দেশের প্রতিটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা (বেড) খালি রাখতে হবে এবং ডেঙ্গু পরীক্ষার ফিতে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে হবে।   মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়...


রুশ সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশি যুবককে বিক্রির অভিযোগ মন্ত্রীর

রাশিয়ান সেনাবাহিনীর কাছে ৩০ জন বাংলাদেশি তরুণকে বিক্রি করে দেওয়ার এক ভয়ানক অভিযোগ তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এই জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত থাকা রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ইতোমধ্যে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।   মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই ত...


ডিজিটাল রেমিট্যান্সে ৭.৫ শতাংশ উৎস কর: উদ্বেগে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটররা

আমান উল্লাহ সরকার     ডিজিটাল খাত থেকে অর্জিত বৈদেশিক আয়ের ওপর ৭.৫ শতাংশ উৎস কর বাস্তবায়নে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দেওয়ার পর দেশের ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং ডিজিটাল উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, কর আদায় রাষ্ট্রের বৈধ অধিকার হলেও এই খাতে অতিরিক্ত করের চাপ দীর্ঘমেয়াদে বৈদেশিক মুদ্রা অর্জন এবং ডিজিটাল অর্থনীতির...


১৪ কার্যদিবসে ফাঁসির রায় হলেও কার্যকর হয়নি এক বছরেও

শিশু আছিয়া হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ হলেও রায় কার্যকরের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। হাইকোর্টে ডেথ রেফারেন্স শুনানি ঝুলে থাকায় মামলাটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।   মাগুরার আলোচিত এই ঘটনায় দ্রুত বিচারিক আদালতে রায় ঘোষণা হলেও উচ্চ আদালতে নথি নিষ্পত্তি না হওয়ায় ফাঁসি কার্যকরের ধাপ এগোয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।   গত...


তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

ভ্যাপসা গরম আর তীব্র তাপপ্রবাহে দেশের বড় অংশ জুড়ে জনজীবন ওষ্ঠাগত। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ৪০টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই তাপপ্রবাহ আরও অন্তত দুই থেকে তিন দিন বজায় থাকতে পারে। মঙ্গলবার অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।   টানা দাবদাহে সাধারণ মানুষের স্বস্তি মিলছে না। দেশের কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি...


প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী কার্ড হলে এখানে আমার বিএমটি কার্ড থাকবে না, কারণ এত কার্ড দিয়ে কী করবে। একটা কার্ড দিয়ে যাতে সব কাজ করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।   মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।   মন্ত্রণালয় জানায়, যারা প্রবাসে আছে শুধু রে...


আদালতে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের সর্বোচ্চ শাস্তি ও ন্যায়বিচার দাবি করেছেন মামলার বাদী ও ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা।   মঙ্গলবার (০২ জুন) সকাল ৯টার দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্...


ভ্যাপসা গরমে অস্বস্তি, জুনে অস্বাভাবিক তাপমাত্রার আভাস

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথম দিকেই জানানো হয়েছিল এবার বর্ষা মৌসুম জুন-জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। সংস্থাটির সেই পূর্বাভাসই যেন সত্যি হতে চলছে। জুনের শুরুতে যেখানে প্রচুর বৃষ্টি হওয়ার কথা সেখানে দেশজুড়ে চলছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে চলতি জুন মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে আভাস দি...


হজ পালন শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।   সোমবার (১ জুন) তিনি দেশে ফিরে এসেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।   বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে জেনারেল ওয়াকার-উজ-জামান সৌদি আরব সফরে যান।   হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সোমবার তিনি দেশে ফিরে আসেন।


রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাকে দেখতে হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সোমবার সন্ধ্যায় তিনি শেরে বাংলা নগরস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যান।   বর্তমানে আব্দুল হান্নান মোল্লা হৃদরোগজনিত সমস্যার কারণে হাসপা...


স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমান আজীবন সংগ্রাম করেছেন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।    তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়াউর রহমান আজীবন সংগ্রাম করেছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি সাহসিকতার স...


মশা নিধন দেখতে ফ্লোরিডায় নয়, ডোবার পাশে বসলেই হবে

মশা নিধনের আধুনিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পরিকল্পনা ছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার। তবে তাদের এই বিদেশ সফরের অনুমোদন দেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।   প্রধানমন্ত্রীর নির্দেশনার উদ্ধৃতি দিয়ে জানানো হয়, মশা নিধন দেখতে বা শিখতে ফ্লোরি...


আইএলও’র সম্মেলনে সহ-সভাপতির পদে বাংলাদেশ

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থনে সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান।   মঙ্গলবার জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   শ্রম অধ...


ঈদে গণমুখী ১০ সেবা নিশ্চিত করেছে সরকার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার ১০টি জনমুখী উদ্যোগ বাস্তবায়ন করেছে।   সোমবার (১ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।   তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা, গণপরিবহনের সুশৃঙ্খল চলাচল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, শ্রমিকদ...


চামড়া সংরক্ষণে সচেতনতার ঘাটতিতে নির্ধারিত দাম পাওয়া যায়নি

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতার অভাবের কারণেই অনেক ক্ষেত্রে নির্ধারিত সরকারি দামে চামড়া বিক্রি করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।   সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।   মন্ত্রী জানান, চামড়া দ্রুত নষ্ট হওয়া ঠেকাতে কোরবানির পরপরই এতে লবণ ব্যবহার করা জরুরি। এ ব...


ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দু-একজন করে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। যেহেতু এই সময়ে ডেঙ্গু হয়। এজন্য কালক্ষেপণ করতে চাই না। ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি আমরা।   ডেঙ্গু বাড়লে করণীয় কী হতে পারে, এ নিয়ে বৈঠক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (১ জুন) মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের স...