বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৮:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

পলাশবাড়ীতে শীতার্ত মানুষ পেল আইএফআইসি ব্যাংকের কম্বল

পলাশবাড়ীতে শীতার্ত মানুষ পেল আইএফআইসি ব্যাংকের কম্বল

ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-

 

শীতার্ত মানুষ পেল আইএফআইসি ব্যাংকের কম্বল আইএফআইসি ব্যাংক গাইবান্ধা জেলার পলাশবাড়ী শাখার উদ্দ্যোগে ২৫০জন অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

 

৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে আইএফআইসি ব্যাংক ভবনে থেকে এ কম্বল বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী আইএফআইসি ব্যাংক শাখার কাষ্টমার সার্ভিস ম্যানেজার হাবিবুললাহ সাদদাম,মার্কেটি এন্ড সেলস অফিসার নওয়াজ হোসেন প্রমুখ।

 

এ সময় পলাশবাড়ী শাখা আইএফআইসি ব্যাংক পরিচালনায় শাখা ব্যবস্থাপক সাজিদ রশীদ  জানান, ব্যাংকের নানান কর্মসূচীর অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে শীত নিবারনের জন্য দেশব্যাপী কম্বল বিতরন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পলাশবাড়ীতে ২৫০ জন সুবিধাবঞ্চিত মানুষকে কম্বল প্রদান করা হয়েছে।আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে আগত সবাই আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজে বিত্তশালী অন্যান্যদের এগিয়ে আসার আহ্বান জানান।