বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩২:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

শুরু হলো জাবের অ্যান্ড জুবায়ের লিমিটেড এর ১৫তম ফ্যাব্রিক উইক 

শুরু হলো জাবের অ্যান্ড জুবায়ের লিমিটেড এর ১৫তম ফ্যাব্রিক উইক 

ঢাকা প্রেস
মোহাম্মদ তারেক,বিশেষ প্রতিনিধি:-


 

জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক লিমিটেড অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করেছে যে তারা স্প্রিং/সামার  '২৬ থিম এবং ফ্রেন্ডকে কেন্দ্র ১৫তম ফ্যাব্রিক উইক আয়োজন করেছে।

এই ইভেন্ট টি তাদের গুলশানের ডিজাইন স্টুডিওতে অনুষ্ঠিত হচ্ছে। চলবে ১৪ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই ফ্যাব্রিক উইক এ জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক লিমিটেড তাদের নতুন বুননের ফ্যাব্রিক পণ্যের একটি অনন্য লাইন উন্মোচন করবে,যা স্থায়িত্বশীল উপাদান ব্যবহার করে তৈরি এবং উদ্বোবনী প্রযুক্তিতে সমৃদ্ধ। এই বছরের প্রদর্শনীতে তারা পাইন অ্যাপল, সাইক্লো, নাইলন,সরোনা,জুট,কলা, রিজেন এগ্ৰি, রিসাইকেলড ইলাস্ট্রেশন, সাকুলোস হাইপার স্ট্রেচ ফ্যাব্রিক এবং আরো অনেক নতুন উপকরণ প্রদর্শন করবে। জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক লিমিটেড হলো নোমান গ্ৰূপ অফ ইন্ডাস্ট্রিজের বৃহত্তম টেক্সটাইল বিভাগ, যার বার্ষিক মোট ব্যবসা পরিমাণ ১.৩ বিলিয়ন ডলার। নোমান গ্ৰূপ গত ৫৬ বছর ধরে দেশের টেক্সটাইল শিল্প কে নেতৃত্ব দিয়ে আসছে। জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক লিমিটেড বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যা সরকারের পক্ষ থেকে ১৩বার ধারাবাহিক ভাবে সবোর্চ্চ রপ্তানির পুরস্কার অর্জন করেছে। ইতোমধ্যে এই ইভেন্টের জন্য অনেক উৎসাহী ব্যক্তি নিবন্ধন করেছেন। বিশ্বের বিভিন্ন নামকরা ফ্যাশন রিটেইলার এবং ক্রয়কারী সংস্থা গুলো বছরে দুই বার জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক উইক এ অংশ গ্ৰহন করে নতুন উদ্ভাবন খুঁজে পেতে।