মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৫:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

চাঁদপুরে ২০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চাঁদপুরে ২০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০ মামলার পলাতক আসামি মো. রাসেল মিয়াজী (৪০) গ্রেপ্তার হয়েছেন। তিনি ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাই মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
 

রোববার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক।
 

গ্রেপ্তারকৃত রাসেল মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিম খাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে।
 

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার গালিম খাঁ গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহমেদ। সঙ্গীয় ফোর্স নিয়ে সফলভাবে এই অভিযান পরিচালনা করেন তিনি।
 

ওসি রবিউল হক জানান, ২০টি মামলার আসামি রাসেল মিয়াজী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।